WhatsApp এর ৩টি সেটিংস সম্পর্কে জানুন যা আপনার অনেক কাজে লাগতে পারে!
আজকে আমরা হোয়াটসঅ্যাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ ৩টি সেটিংস নিয়ে আলোচনা করব, যা আজই আপনার চেক করা উচিত এবং প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে নেওয়া উচিত।
১. আপনি কারো ম্যাসেজ দেখলে সে বুঝতে পারবে না!
আমরা যখন কাউকে মেসেজ পাঠাই এবং সে মেসেজটি পড়ে, তখন মেসেজের পাশে দুটি নীল টিক (Blue Ticks) চিহ্ন ভেসে ওঠে। একেই বলা হয় Read Receipts।
অনেক সময় ব্যস্ততার কারণে মেসেজ দেখার পরও আমরা সাথে সাথে উত্তর দিতে পারি না। এতে অপরদিকের মানুষটি ভুল বুঝতে পারে বা রাগ করতে পারে। এই মানসিক চাপ থেকে বাঁচতে এবং নিজের প্রাইভেসি ধরে রাখতে এই অপশনটি বন্ধ করে রাখতে পারেন।
চলে জান WhatsApp এ
মেনু ডটে ক্লিক করে সেটিংস এ চলে যান,
Privacy তে চলে যান,
এটা অফ করে দিন। তাহলে আর কেউ আপনি ম্যাসেজ সিন করলে ও বুঝতে পারবে না!
(মনে রাখবেন: এই সেটিংসটি বন্ধ করলে আপনিও অন্যদের পাঠানো মেসেজ দেখার পর তারা যেমন ব্লু টিক দেখতে পাবে না, তেমনি অন্য কেউ আপনার মেসেজ পড়েছে কি না তা আপনিও দেখতে পাবেন না।)
২. অনাকাঙ্ক্ষিত গ্রুপে যুক্ত হওয়া বন্ধ করুনঃ
হুটহাট কোনো অপরিচিত মানুষ আপনাকে কোনো অজানা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত (Add) করে দিচ্ছে? এসব গ্রুপ অনেক সময় স্প্যাম, ফেক প্রমোশন কিংবা স্ক্যামের জন্য ব্যবহার করা হয়। এটি অত্যন্ত বিরক্তিকর এবং নিরাপত্তার জন্যও বিপজ্জনক।
আপনি চাইলে এমন সেটিংস চালু করতে পারেন যাতে আপনার অনুমতি ছাড়া কেউ আপনাকে কোনো গ্রুপে যুক্ত করতে না পারে।
দেখুন Group নামে একটা অপশন আছে ওটায় ক্লিক করুন,
এখানে ৩ টা অপশন পাবেন Default ভাবে Everyone দেয়া থাকব আপনি My Contacts অথবা My Contact Except এ দিয়ে রাখুন।
এটি সিলেক্ট করলে শুধুমাত্র আপনার ফোনের সেভ করা পরিচিত মানুষরাই আপনাকে গ্রুপে যোগ করতে পারবে। অচেনা কোনো অ্যাডমিন আপনাকে যুক্ত করতে চাইলে আগে ব্যক্তিগতভাবে ইনভাইটেশন লিংক পাঠাতে হবে, যা গ্রহণ করা বা না করা আপনার ওপর নির্ভর করবে।





